মেহেরপুর নিউজ:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর জেলার পাশের শতকরা হার ৬৭. ২৮%। জেলার শীর্ষ অবস্থান করছে সন্ধানী স্কুল এন্ড কলেজ। সন্ধানীর পাশের শতকরা হার ৯৭.৬১%।
চলতি সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৩ হাজার ৮৫৪ জন। মেহেরপুর জেলায় ১১০ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ২ হাজার ৫৯৩ জন। জেলার পাশের শতকরা হার ৯৭.৬১%।
মেহেরপুর জেলার ৩টি উপজেলার মধ্যে মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা ৬৮.৯২%। গাংনী উপজেলায় পাশের শতকরার ৬৮.২৯% এবং মুজিবনগর উপজেলায় পাশের শতকরা হার ৫৯. ০০%। মেহেরপুর সদর উপজেলা থেকে ৬৪ জন, গাংনী উপজেলা থেকে ৩৮ জন এবং মুজিবনগর উপজেলা ৮ জন জিপিএ ৫ পেয়েছে।
মেহেরপুর জেলায় সন্ধানী স্কুল এন্ড কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। চলতি সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল মোট ৮৪ জন। ১৪ জন জিপিএ ৫ সহ পাস করেছে ৮২ জন। সন্ধানী স্কুল এন্ড কলেজের পাশের শতকরা হার ৯৭.৬১%।
নিচে মেহেরপুর জেলার সকল কলেজের পাশের হার বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ থেকে ১৩৫ জলের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ১১৭ জন, বামুন্দীর পাশে হার ৮৬.৬৬%।
মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট ৭৪২ জন পরীক্ষা দিয়ে ৪১ জন জিপিএ ৫ সহ ৫৫৭ জন পাস করেছে, সরকারি মহিলা কলেজের পাশের হার ৭৪.৯৩%।
করমদি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১৩৫ জন, পাস করেছে ৯৮ জন, পাশের হার ৭২.৫৯%। কাজীপুর কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১৮২ জন, ৪ জন জিপিএ ৫ সহ পাস করেছে ১৩২ জন। পাশের শতকরা হার ৭২.৫২%।
মেহেরপুর সরকারি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ ৫ সহ পাস করেছে ৩০০ জন। পাশের শতকরা হার ৭১.২৫%।গাংনী মহিলা কলেজ থেকে ২৬৭ জন পরীক্ষা দিয়ে ৪ জন জিপিএ ৫ সহ পাস করেছে ১৯২ জন। পাশের শতকরা হার ৭১.৭৯%।
মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ থেকে ৩৫০ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপিএ ৫ সহ ২৪২ জন পাস করেছে। পাশের শতকরা হার ৬৯.১৪%। গাংনী ডিগ্রী কলেজ থেকে ৩৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন এ প্লাস সহ ২৫০ জন পাস করেছে। এখানে পাশের হার ৬৭.৩৮%।জাদুখালি স্কুল এন্ড কলেজ থেকে ১০৯ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ ৫ সহ ৭১ জন পাস করেছে। পাশের শতকরার ৬৫.১৩%।
বঙ্গবন্ধু কলেজ তেরাইল থেকে ৭২ জন পরীক্ষা দিয়ে ৪৪ জন পাস করেছে। পাশের শতকরা হার ৬১.১১%। ছহিউদ্দীন ডিগ্রি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষা দিয়ে ৬ জন জিপিএ ৫ সহ ২৫৮ জন পাস করেছে। এখানে পাশের হার ৬১.২৮%।মুজিবনগর আদর্শ মহিলা কলেজ থেকে ৭৫ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ ৫ সহ ৪৬ জন পাশ করেছে। এখানে পাশের শতকরা হার ৬১.৩৩%।গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ১৭০ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপি ৫ সহ ৯৬ জন পাস করেছে। এখানে পাশের শতকরা হার ৫৬.৪৭%।
এ আর বি কলেজ থেকে ১২৫ জন পরীক্ষা দিয়ে ৬৮ জন পাস করেছে। যার পাশের হার ৫৪.০৪%।মড়কা কলেজ থেকে ৬ জন পরীক্ষা দিয়ে ২ জন পাস করেছে। যার পাশের হার ৩৩.৩৩%।মহাজনপুর কলেজ থেকে ১১৯ জন পরীক্ষা দিয়ে একজন জিপিএ ৫ সহ ৩৩ জন পাশ করেছে। যার পাশের হার ২৭.৭৩%। ভাটপাড়া কলেজ থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে ৩ জন পাস করেছে। যার পাশের হার ৮.৩৪% এবং কুতুপুর স্কুল এন্ড কলেজ থেকে ৩৪ জন পরীক্ষা দিয়ে ৩ জন পাস করেছে। যার পাশের হার ৮.৮২%।