মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সহকারি কমিশনার মিথিলা দাস, ব্র্যকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সিডিপির কো-অডিনেটর জন পি বিশ্বাস, অপরাজিতার রেহেনা খাতুন প্রমূখ।