মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার খাস জমি ব্যবস্থাপনা ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান, সিনিয়র সহকারি কমিশনার এম এম আরাফাত হোসেন প্রমূখ।