মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলার তাবলীগ জায়ামাতের উদ্যোগে দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালের দিকে তাবলীগ জামাতের উদ্যোগে মৌন মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রথম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা তাবলীগ জামাতের মুরুব্বী প্রকৌশলী শফিউদ্দিনের নেতৃত্বে সকালের দিকে মেহেরপুর মারকাজ মসজিদ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। শত শত তাবলীগ জামাতের কর্মী মৌন মিছিল অংশগ্রহণ করেন। মৌন মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাব স্মারকলি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে ১০০ বছর আগে ভারতের দিল্লিস্হ নিজামউদ্দিন বাংলাওয়ালি মসজিদ হতে হযরত মাওলানা ইলিয়াছ (রহঃ) রাসূলুল্লাহ (সাঃ) ও ছাহাবা ( রাঃ) এর তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দিন বিশ্ব মারকাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলণী এর মাধ্যমে এটি সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে এবং এবং ক্রমাগত প্রচার প্রসার লাভ করছে। নিজামুদ্দিন বিশ্ব মারকাজকে যারা অনুসরণ করছেন তারাই আসল তাবলীগওয়ালা। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারছে না। বিগত ৭ বছর যাবত আমরা কোরআন ও হাদিসের আলোকে উনার মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব এজতেমায় প্রধান মেহমান হিসেবে আখেরি মোনাজাত পরিচালনা করতেন।
তিনি বাধাহীনভাবে সারা বিশ্বের তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে আমাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দা.বা.) অবশ্য বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদান কালে অন্যদের মধ্যে হামিদুর রশিদ, মামুন খান, আব্দুল বাকি, কাতাদা নোমান, ওমর ফারুক, শামসুল আলম মিঠু, নুরুজ্জামান, আখছেদ আলী, জামিল হোসেন, আবু সালে,সাইফুল ইসলাম,এসকেন আলী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে মৌন মিছিল শেষে পুলিশ সুপার এবং সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।