মেহেরপুর নিউজ:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার ভাষা সৈনিক মোঃ গোলাম কাওছার ও মহাঃ ইসমাইল হোসেন এঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, ভাষাসৈনিক ইসলাম ইসমাইল হোসেন ও গোলাম কাওসরের বাসভবনে গিয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান দু ভাষা সৈনিকের বাসভবনে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন দুই ভাষা সৈনিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এর আগে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।