মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম প্রমূখ।