মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান রুমান, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত,পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমুখ।
উক্ত সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনাসমূহ সঠিকভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।