মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশন ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন, ইন্সপেক্টর বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।