মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানে ভূষিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে ষ্টাডিটুরে অংশ নিতে ৭দিনের সফরে শ্রীলংকা ও মালয়েশিয়া যাচ্ছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন।
রোববার সকাল ১১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলার ১৬ জন ইউপি চেয়ারম্যান তার সফরসঙ্গী হচ্ছেন। আগামী ২৯ সেপ্টেম্বর সফর শেষ করে তিনি দেশে ফিরবেন জানা গেছে।