মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।