মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার মেহেরপুর ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুর্ধ-১৪ ক্রীকেটে ঝিনাইদহ জোনের জোন চ্যাম্পিয়ন মেহেরপুর জেলাদলকে অভিনন্দন জানানো হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দ এহসানুল কবির আরিফ, মেহেরপুর ডিএফএ’র সম্পাদক আনোয়ারুল হক শাহী, সদস্য শাহীনুর রহমান রিটন, হাসানুজ্জামান হিলোন প্রমুখ। উল্লেখ্য, মেহেরপুর জেলা অনুর্ধ-১৪ ক্রিকেট দল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলাকে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।