মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি হাজী মোঃ মোয়াজ্জেম হোসেন, মহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক হায়দার আলী খান, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, যুগ্ম কোষাধক্ষ্য হিসাব উদ্দিন, নির্বাহী সদস্য আলী আফজাল, নূর মোহাম্মদ, আতিয়ার রহমান, ইব্রাহিম শেখ, মোহন, সালেহা, আব্দুস সাত্তার, জিন্নাত আলী, শাহাবুদ্দীন ও শহীদ উল ইসলাম শপথগ্রহণ করেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠিত বক্তব্য রাখেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি হাজী মোঃ মোয়াজ্জেম হোসেন, মহিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক হায়দার আলী খান।
মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন।