মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর:
মেহরপুর জেলা আইনজীবি সমিতির বার্ষীক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।
আজ বিকালের দিকে আওয়ামী আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলমের নেতৃত্বে জাহাঙ্গীর – ফিরোজুল প্যানেলের সদস্যরা নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের হাতে মনোনয়ন পত্র জমা দেন।আওয়ামী আইনজীবি সমিতির সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন,সহসভাপতি আব্দুল কুদ্দুস,শহাজাহান আলী,সাধারন সম্পাদক ফিরোজুল হক,যুগ্ন সম্পাদক সাথী বোস,একেএম আসাদুজ্জামান,কোষাধাক্ষ এবিএম এনামুল হক,পাঠাগার সম্পাদক রোকেয়া খাতুন,কার্যকরি সদস্য মিজানুর রহমান,মোশাররফ হোসেন,সাইফুল হোসেন,নুর জামান,সিরাজুল ইসলাম,রুত শোভা মন্ডল ও কেএম নুরুল হাসান প্রতিদ্দন্দীতা করছেন। আওয়ামী আইনজীবি সমিতির মনোনয়নপত্র জমাদোনের সময় আইনজীবি সমিতির বর্তমান সভাপতি পল্লভ ভট্রাচার্য,সাবেক সম্পাদক ইয়ারুল ইসলাম,খন্দকার আব্দুল মতিন প্রমুখ আইনজীবি উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের রহমতুল্লাহ-কামরুল প্যানেলের প্রার্থিরা তাদের মনোনয়নপত্র জমা দেন। অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে প্রার্থীরা নির্বাচন কমিশনারের হাতে মনোনয়ন পত্র জমা দেন।জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সভাপতি পদে রহমতুল্লাহ,সহসভাপতি আবুবক্কর মিয়া,সিরাজউদ্দিন,সাধারন সম্পাদক কামরুল হাসান,যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম,নজরুল ইসলাম,কোষাধাক্ষ আব্দুল মান্না,পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুননেছা মনি,নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মুকুল,মনিরা হাসান মিলি,নাজমুন্নাহার খানম,নজরুল ইসলাম মন্ডল,এএসএম হসানউল্লাহ,আরিফুজ্জামান ও ইলিয়াস কাঞ্চন রনি মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ২৯ নভেম্বর আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১১০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
