মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলা আইনজীবি ভবনে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ১’১০ জন ভোটারের মন জয় করতে দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
এদিকে জেলা আইনজীবি সমিতির নির্বাচন উপলক্ষে আইনজীবি ভবন চত্বরে উৎসবের আমেচ বইছে। প্রবীন এবং নবীন আইনজীবিদের পদভারে আইনজীবি ভবন এলাকা মুখোরিত হয়ে উঠেছে। নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক জানান,সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহন চলছে।