মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে গত কমিটির সদস্যরা নতুন কমিটির সদস্যদের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় বক্তব্য রাখেন,বিদায়ী সাধারন সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, শফিকুল আলম, ইব্রাহিম শাহিন, আফরোজা বেগম ফাতেমা প্রমুখ।