মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম আব্দুল কুদ্দুস স্মরণে শোকসভা এবং ফুল কোর্ট রেফারেন্স পূর্নদিবস পালন করা হয়েছে।বুধবার ফুল কোর্ট রেফারেন্স পূর্নদিবস পালন করা।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালামের সভাপতিত্বে ফুলকোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়াজান আলী, ইব্রাহিম শাহীন, সাবেক সভাপতি খন্দকার একরামুল হক হীরা, মারুফ আহমেদ বিজন, শফিকুল আলম প্রমূখ।
ফুলকোর্ট রেফারেন্স অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ রাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার,যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক কেরামত আলী,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।