মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষে বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমিতি মেহেরপুর জেলা শাখা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন এ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট ফিরোজুল হক।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী সমিতির পক্ষে সহসভাপতি পদে এ্যাড. মোখলেছুর রহমান ও এ্যাড. শাজাহান আলী। যুগ্মসম্পাদক পদে এ্যাড. আবু সালেহ মো. নাসিম ও এ্যাড. কাজি শহিদুল হক, কোষাধ্যক্ষ এ্যাড. মিনা পাল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. রোকেয়া খাতুন এবং কার্যকরি সদস্য পদে এ্যাড. আব্দুর রশিদ (২), এ্যাড. একেএম আসাদুজ্জামান, এ্যাড. মোশাররফ হোসেন, এ্যাড.. খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. সানিউল আজিম ও এ্যাড.রিত শোভা মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে।