মেহেরপুর নিউজ:
বিএনপি’র অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
রবিবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি শহীদ শামসুজ্জো নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাকুড়তলা গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান হোসেন মিলু, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, শহর সম্পাদিকা রোকসানা কামাল রুনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।