মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর ড.শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এসে শেষ করা হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জশিউর রহমান বকুল।