মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে শতাধিক শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেনজেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলী, নয়ন হাবিব, মুক্তব আলী, তাসের আলী প্রমূখ