সর্বশেষ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলীর রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ওপেন হার্ট সার্জারি চলছে ।
আজ সোমবার সকাল পোনে ১১ দিকে এ্যাডভোকেট মিয়াজান আলীকে রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজিষ্ট ডা. ধীরেন চন্দ্র নাথের নেতৃত্বে একটি টিম তার ওপেন হার্ট সার্জারি করছেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক ডা.ধীরেন চক্রবর্তীর পরামর্শে তিনি সেখানে ভর্তি হন।