আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত বিশেষ সভায় মেহেরপুর – ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক এমপি।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম রসুল, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম,সহ মেহেরপুর, গাংনী ও মুজিবনগরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে বর্ধিত সভা চলাকালিন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী সাংবাদিকদের সভার বাহিরে অবস্থান করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন এটা আমাদের ঘরোয়া মিটিং।