মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর :
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন নেতা বিশিষ্ট শিক্ষাবিদ মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোঃ আব্দুল মান্নান মাস্টার গুরুতর অসুস্থ।
আজ শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে। বেশ কিছুদিন হৃদবোগে ভুগছেন। ইতোপূর্বে তাকে ২ বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য জযনাল আবেদীন অসুস্থ্য আব্দুল মান্নান মাস্টারকে দেখতে তার মেহেরপুর শহরস্থ কাঁসারিপাড়া বাসভবনে যান। সংসদ সদস্য বেশ কিছুক্ষন সময় তার পাশে থেকে তার শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন। উল্লেখ্য, ৩য় বারের মত হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নান মাস্টারকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।