মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোঃ আব্দুল মান্নানের ওপেন হার্ট সার্জারীর মাধ্যমে অপারেশন করা হয়েছে।
ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে তাকে অপারেশন করা হয়। সম্প্রতি তিনি মারাত্মক অসুস্থ্য হয়ে পড়লে প্রায় ২ সপ্তাহ আগে তাকে ভারতে নেয়া হয়। এ নিয়ে ৩ বার তার শরীরে অস্ত্রপচার করা হলো। ডা. দেবী সেটের তত্বাবধানে সেখানকার ডাক্তাররা আলহাজ আব্দুল মান্নানকে নিবিড় পর্যাবেক্ষনে রেখেছেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।