মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন,, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার তাহাজেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি প্রমূখ।