মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনের কর্মকর্তারা সহ জেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ নেয়।
আজ ২৯ জুন মঙ্গলবার বেলা ১২ টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আক্তার বানু,জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান,আশা’র মেহেরপুর জেলা ব্যবস্থাপক আহসান আক্তার পলাশ,সিবিএসডিপির জেলা ব্যবস্থাপক জন তরুন মন্ডল,পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমূখ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ইমামদের নিয়ে তিন উপজেলায় সেমিনার করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।