মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কর্ণধর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা কর্ণধর কমিটির সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, এন এস আই’র ডিডি মিজানুর রহমান,মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুজ্জাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তালিকা অনুমোদন এবং চলমান কর্মকান্ডের অগ্রগতি পযালোচনা করে নানান দিকনির্দেশনা প্রদান করেন।