মেহেরপুর নিউজ:
টেবিলের ওপর থরে থরে সাজানো ফালি ফালি করে কাটা লাল টকটকে তরমুজ। জেলখানায় বন্দিদের মৌসুমী ফল হিসেবে তরমুজ উৎসবের আয়োজন করেছে মেহেরপুর কারা কর্তৃপক্ষ।
শনিবার ইফতারের আগে মেহেরপুর জেলখানায় আটক ২১৩ জন বন্দির মাঝে তরমুজ পরিবেশন করা হয়। জেল সুপার মোখলেসুর রহমান এবং জেলার হাসান আলী উপস্থিত থেকে অন্যান্য দিনের ইফতার সামগ্রী পাশাপাশি মৌসুমী ফল তরমুজ খেতে দেওয়া হয়।
জেলার হাসান আলী বলেন, সরকারিভাবে কোনো বরাদ্দ না পেলেও বন্দীদের মধ্যে মৌসুমী ফল তরমুজ এর ব্যবস্থা করে আমরা আজকের ইফতার সামগ্রিক সাথে তরমুজ দিয়েছি। তরমুজ পেয়ে বন্দিরা খুশি বলে তিনি জানান।