মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ মেহেরপুর জেলখানা পরিদর্শন করেছেন। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট বিভিন্ন ওয়ার্ডের কারাবন্দীদের সাথে কথা বলেন এছাড়া তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি কারাবন্দীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন।
এর আগে জেলা প্রশাসক জেলখানায় এসে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ডঅব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ সালাম গ্রহণ করেন। এ সময় জেল সুপার নাদির হোসেন শামীম, জেলার নিজাম উদ্দিন প্রমুখ ও উপস্থিত ছিলেন।