মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান কে শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার বিকেলের দিকে জেলা প্রশাসকের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন উপস্থিত থেকে নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবালসহ কৃষক লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।