মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রোববার জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সহসভাপতি আলহাজ রমজান আলী, সাধারন সম্পাদক সালেহউদ্দিন আহমেদ আবলু, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক শাহী, সদস্য শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।