মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খাদ্য অফিসের উদ্যোগে গাংনী উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানের বদলি এবং খাদ্য পরিদর্শক ও নতুন দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে মোহাম্মদ হাসান সাব্বিরের যোগদান উপলক্ষে বিদায় বরণ অনুষ্ঠান।
সোমবার মেহেরপুর জেলা খাদ্য অফিস মিলনায়তনে বিদায় বরণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান,খাদ্য পরিদর্শক ও নতুন দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান সাব্বির ,আমঝুপি উপ খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুননবী সিদ্দিক প্রমূখ। পরে বিদায় ও নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।