মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী ও নৈশ প্রহরী মোঃ সিরাজুল ইসলাম চাকরি থেকে অবসর গ্রহণ করায় জেলা খাদ্য বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা খাদ্য অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী, নৈশ প্রহরী মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। পরে খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী ও নৈশ প্রহরী মোঃ সিরাজুল ইসলামেক সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান হয়।