মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশন ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন প্রমুখ উপস্থিত ছিলেন।