মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী:
জামায়াত ইসলামির সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে গ্রেফতার করায় বুধ্বার মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরে হোটেল রাজার মোড়ে এক পথ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কাবিজুল হক মিলন, জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন, যুবনেতা ডা. জীবন, পোলেন, জাহাঙ্গীর খান, প্রমুখ।