মেহেরপুর নিউজ:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা তিনটা করে গাছ লাগান”এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ, গাছেরচারা বিতরণ, ও মাস্ক বিতরন করা হয়েছে।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোর্শেদ শোভন সরকারের সভাপতিত্বে সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া অনুষ্ঠিত বৃক্ষরোপণ চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কুদরত-ই-খুদা রুবেল, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পলেন, এস এম রাসেল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান সায়েম, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক গোলাম রাব্বানী রবিন, মোঃ পুলক,মোঃ আল মামুন, মোঃ সাগর, বাপ্পা ,জাহিদ ,রলিফ প্রমূখ।পরে সেখানে মাস্ক বিতরণ করা হয়।