মেহেরপুর নিউজ:
বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার ইউসুফ আলীর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর জেলা বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কমিটির সদস্য আসাদুজ্জামান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, পলাশ উদ্দিন আমিনুল ইসলাম প্রমুখ