মেহেরপুর নিউজ:
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম মুন্সি সাখাওয়াত হোসেনের ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৯৫ সালের আজকের দিনে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। অন্যান্য বছরের ন্যায় এ বছরেও পারিবারিকভাবে মরহুম সাখাওয়াত হোসেন এর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সাখাওয়াত হোসেন বাংলা ভাষার জন্য মিছিল করার অপরাধে রাজ টিকিট দেওয়া হলেও ভাষা সৈনিক হিসেবে জীবদ্দশায় স্বীকৃতি দেওয়া হয়নি। একজন সৎ, নিষ্ঠাবান,দক্ষ শিক্ষকতার পাশাপাশি একজন আদর্শবান রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। একই সাথে ছিলেন তিনি অত্যন্ত সুবক্তা।
মুন্সি সাখাওয়াত হোসেনের বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। স্পষ্টবাদী হিসেবে মানুষজন তাকে শ্রদ্ধা করতেন। সেই মানুষটির পৃথিবীর মায়া ত্যাগ করার আজ ৩০ বছর পার হলো।