মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগষ্ট:
মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার বিকালে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে জেলা শাখার সভাপতি শামিম আরা হীরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফেরদৌস আরা চুনী, আমেনা বেগম,রুনু, আকবর হোসেন প্রমুখ । পরে সেখানে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।