মেহেরপুর নিউজ ২৪ ডট কম(২৯ মার্চ):
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মার্চ জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আমীর আলহাজ ছমিরউদ্দিন। বক্তব্য রাখেন, নায়েবে আমীর সিরাজুল হক, জেলা সেক্রেটারী সিদ্দিকুর রহমান, সহকারী সেক্রেটারী তাজউদ্দিন খান, মেহেরপুর পৌর আমির মুসলিম আলী, শ্রমিক কল্যাণ সভাপতি জারজিস হুসাইন, মশিউর রহমান, সদর উপজেলা আমীর ফারুক হুসাইন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করে মাওলানা রুহুল আমিন।