মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকেরা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় ইউনিয়নের চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল ফিতা কেটে ফলক উন্মোচন করেন এবং ভবন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি কদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু।