মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক,ট্রাক্টর ট্রাংকলরি,কাভার্ড ভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ট্রাক,ট্রাক্টর ট্রাংকলরি,কাভার্ড ভ্যান(দাহ পদার্থ ব্যতীত)শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ট্রাক,ট্রাক্টর ট্রাংকলরি,কাভার্ড ভ্যান(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড, ইব্রাহিম শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুর জামান পলেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর ট্রাংকলরি,কাভার্ড ভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু,ইউনিয়নের সাবেক সভাপতি নিজামুল ইসলাম রকেট।
অনুষ্ঠানে করোনা কালীন সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর ট্রাংকলরি,কাভার্ড ভ্যান(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন ভাবে সহযোগিতা করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।