মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন:
মেহেরপুর থেকে বাইরের জেলায় সবজি পরিবহনে অতিরিক্ত চাঁদা আদায় নিয়ে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নিজেদের অবস্থান পরিস্কার করতে মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন এক সংবাদ করা হয়।
সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করার চেষ্টা করেতে লিখিত বক্তব্য পেশ করে জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন বাবু। লিখিত বক্তব্যে তিনি জানান, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নৈর পক্ষ থেকে চাঁদা আদায় করা হয়না বরং তহবাজার ব্যবসায়ী সমিতির কতিপয় নেতা নিজেরা চাঁদা আদায় করে অন্যের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেছে। তিনি বলেন, তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ ও ব্যবসায়ী সমিতির নেতা হাফিজুলসহ কয়েকজন নেতা বাজারের সাধারন ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিকদের জিম্মি করে অতিরিক্ত টাকা উত্তোলন করে থাকে। তিনি আরো বলেন, ট্রাকে ওভার লোড করা নিয়ে কথা বার্তার এক পর্যায়ে ব্যবসায়ী সমিতির নেতা হাফিজুল নিজে ওভার লোড করবে না এবং অন্যদেরও ওভার লোড করতে দেবে না বলে হুংকার দেয় এবং গত পরশু বাজারে ঢুকে অন্যদের ট্রাক লোড করতে বাধা দেয়। তবে পরে তারা নিজেদের মালামাল ৩ টি ট্রাকে সুষ্ঠ ও সুন্দর ভাবে লোড করে অন্য জেলার জন্য রওনা হয়।
এ ছাড়া তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ ও ব্যবসায়ী সমিতির নেতা হাফিজুল বহিরাগত মস্তান ভাড়া করে অতিরিকত চাঁদা আদায় করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।
তিনি দাবি করেন ওই ব্যবসায়ী নেতারা প্রতি ট্রাক থেকে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা করে বেশী উত্তোলন করে থাকে। তারা এর প্রতিকার দাবিও করেন।