মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ট্রাক মালিক গ্রুপ অফিস মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় তাকে সহযোগিতা করেন সহযোগিতা করেন বোর্ডের সদস্য নুরুল আহমেদ। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সহ-সভাপতি আসাবুল হক, মাহফুজুর রহমান রিটন, হাফিজুর রহমান, আনোয়ার সাদাত খোকন, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শহীদ, মুস্তাক আহমেদ বাবু, নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, আশরাফুল হক বাবু, সড়ক সম্পাদক আনিসুর রহমান, আব্দুর রশিদ, ক্রীড়া সম্পাদক ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনুর ইসলা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য সুমন আলী,মহব্বত হোসেন,তানভির আহমেদ রানা, রফিকুল ইসলাম, মফিজল ইসলাম , আজিজুল বারী মুকুল, আব্দুল খালেক, মুক্তি মিয়া, জাকারিয়া, আলমিজ হোসেন,সাকি রেজাউল হক শপথ গ্রহণ করেন। শপথ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি গোলাম রসুল, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।