মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মেহেরপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি,বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ১৫ জুন মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আকতার বানু,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা ইয়াসমিন এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামীম আরা হীরা।