মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ:
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে তারেক আহম্মেদ নিজে বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহেরপুর জেলা প্রশাসনের ৪ সহকারী কমিশনার সহ ১৪ জনের নামে মামলা দায়ের করেছেন। যার মামলা নং সি,আর ১৬৫/১২। মামলার ধারা হচ্ছে, পেলেন কোর্ড ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৫৫/৩৬৪/৩৩২/৩৫৩।
মামরার আসামীরা হলেন, এনডিসি ও সহকারী কমিশনার আসলাম উদ্দিন, আরডিসি ও সহকারী কমিশনার অবিদিয় মার্ডি, সহকারী কমিশনার মোঃ জুবায়ের, সুজিত কুমার হাওলাদার, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মাহফুজুর রহমান, নাজির আব্দুর রেজা, জুডিসিয়াল পেশকার মিজানুর রহমান, সহকারী নাজির তৌহিদ, তথ্য সেবা কেন্দ্রের অফিস সহকারী রানা, উচ্চমান সহকারী আব্দুর রহমান, সহকারী নাজির আফতাব উদ্দিন, এমএলএসএস তাজুল, রায়হান ও ড্রাইভার তাহের।
অভিযুক্তদের মধ্যে জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মাহফুজুর রহমান, জুডিসিয়াল পেশকার মিজানুর রহমান ও তথ্য সেবা কেন্দ্রের অফিস সহকারী রানা কে অন্যত্র বদলি করা হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস মামলাটি গ্রহন করে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,১৯ মার্চ বিকেলে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ কে আরডিসি অবিদিয় মার্ডির কক্ষের দরজা আটকিয়ে শারীরিক লাঞ্ছিত করা হয়।