মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগস্ট:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ২৯ আগস্ট রোববার সকালের দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ:জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল বাশার এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল প্রমূখ।