মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন,, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার তাহাজেল হোসেন,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি প্রমূখ।