মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে ড্রেন নির্মাণ কাজের ঘোষণা দিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন ।
সোমবার বিকালের দিকে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন সুবিদপুর গ্রামে গণসংযোগে গেলে স্থানীয় জনগণ ওই গ্রামের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকার কথা অবহিত করলে মিরন ড্রেন নির্মাণ করার ঘোষণা দেন।