মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বুধবার দুপুরের দিকে অ্যাডভোকেট আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শ্যামপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে অ্যাডভোকেট আব্দুস সালামের বাসভবনে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।